শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

ডুয়েটে আবাসিক হল খুলেছে

নিজস্ব প্রতিবেদক / ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল রবিবার খুলে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম হাবিবুর রহমান রবিবার সন্ধ্যায় হলের আবাসিক শিক্ষার্থীদের বরণ করে নেন। তিনি স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৫তম একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলগুলো খোলার বিষয়টি সুপারিশ করা হয়। সে সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা অন্ততপক্ষে করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকার প্রথম ডোজ গ্রহণের প্রমাণপত্র প্রদর্শনপূর্বক আবাসিক হলে অবস্থান এবং সশরীরে ক্লাস করতে পারবে। এছাড়া হলে ওঠার পূর্বেই শিক্ষার্থীদের টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে নিশ্চিত করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ