শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

গ্যাস লাইন ফেটে অগ্নিকাণ্ড; ভস্মীভূত ১৪ দোকান

কুমিল্লা ব্যুরো / ৪১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার বিকেল ৪টার সময় গ্যাস লাইনের পাইপ ফেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেকারি, সেলুন, হার্ডওয়্যার ও মুদির ১৪টি দোকান ভস্মীভূত হয়।

কুমিল্লা ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশের দোকানগুলোয় আগুন লাগায় মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। বিকেল সাড়ে ৫টার সময় যানজট নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস কুমিল্লার সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ জানান, প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। তীব্রতা বাড়ায় আরও পাঁচটি ইউনিট যোগ করে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, অগ্নিকাণ্ডের কারণে কিছু সময় মহাসড়ক বন্ধ রাখতে হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ