শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

ভাত বেশি খাওয়া কিংবা চালের দাম নিয়ে কোনো কথাই বলিনি : কৃষিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক / ৪৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘৭৭টি মিডিয়া আমার বক্তব্য কাভার করেছে। একটি ভূইফোঁড় পত্রিকা তারা নিউজ করেছে আমি নাকি বলেছি, মানুষ ভাত বেশি খায়, এ জন্য চালের দাম বেড়ে গেছে। এ ধরনের কথা আমি কোনো দিনই বলিনি। মানুষের পুষ্টির চাহিদা মেটানোর কথা বলেছি। ভাত বেশি খাওয়া কিংবা চালের দাম নিয়ে কোনো কথা আমি বলিনি। আমি এ প্রসঙ্গই আনিনি।’

শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিশ্ব জলবায়ু সম্মেলন ২০২১ : বাংলাদেশে প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। এই সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটি।
কৃষিমন্ত্রী বলেন, ‘সরকারের লক্ষ্য আগামী প্রজন্মকে সৃজনশীল ও মেধাবী করতে পুষ্টি জাতীয় খাবার দিতে হবে। জাপান চার বেলা ভাত খায়, কিন্তু তাদের কনজানশন ২ গ্রামেরও কম। সেখানে আমরা আগে ৪৩০ গ্রাম খেলাম এখন এটা কমে ৩৭০ গ্রামে আসছে। ধীরে ধীরে কমছে। মানুষের যেহেতু আয় বাড়ছে মানুষ এখন শাক সবজি, ফলমূল, ডিম, মাছ-মাংসের দিকেই বেশি যাচ্ছে।’

‘ধানের জাত এবং চাষাবাদ কী হওয়া উচিত, সেগুলোর ওপর আমাদের বিজ্ঞানীরা কাজ করছেন। আমরা আমরা চালজাতীয় খাবারে অনেকটা আত্মনির্ভরশীল। যদি ভালো আবহাওয়া থাকে, আমাদের কোনো সমস্যা হয় না। আমরা খাদ্যে উদ্বৃত্ত থাকি। কিন্তু এখন আমাদের লক্ষ্য হলো পুষ্টি জাতীয় খাবার।’

তিনি বলেন, ‌আমাদের নির্বাচনী ইশতেহারে বলেছি, আমরা পুষ্টি জাতীয় খাবার এবং সি ফুড মানুষকে দেব। এটাই এখন আমাদের চ্যালেঞ্জ। এজন্য কৃষিকে আধুনিকীকরণ করতে হবে। আমরা যান্ত্রিকীকরণ করছি। আমাদের কৃষকদের আয় বাড়াতে হবে, তাদের জীবনযাত্রার মান বাড়াতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির চেয়ারম্যান ড. খন্দকার বজলুল হক। স্বাগত বক্তব্য দেন উপ-কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ