শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিলেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক / ৪৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও শীতে করোনার সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে দেশবাসীকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ২৮ অক্টোবর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সবার সহযোগিতায় বাংলাদেশ এগিয়ে যাবে বলে বিশ্বাস করি।

শীতকালে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে শীতকাল এলেই করোনার প্রাদুর্ভাব বেড়ে যায়। তাই আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে। নিয়মিত মাস্ক পড়তে হবে, পাশাপাশি ভ্যাকসিন নিতে হবে।

শীত মৌসুমের আগে প্রধানমন্ত্রীর ত্রাণ গুদামের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি) থেকে দুঃস্থদের জন্য ২৬ লাখ ৪৫ হাজার কম্বল গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ৩৭টি বেসরকারি ব্যাংকের কাছ থেকে এসব কম্বল গ্রহণ করেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

মুখ্য সচিব প্রধানমন্ত্রীর পক্ষে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের জন্য ১০ লাখ টাকার চেকও গ্রহণ করেন। বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বিভিন্ন ব্যাংক চেয়ারম্যানদের উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তৃতা করেন।

অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এই ক্যাটাগরির আরো সংবাদ