শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

৬ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি, বদলি ৩ জন

দর্পণ ডেস্ক / ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

প্রশাসনের অতিরিক্ত সচিব পদমর্যাদার ছয় জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। আর তিন সচিবকে বদলি করা হয়েছে। ঢাকা ও সিলেটে নিয়োগ দেওয়া হয়েছে নতুন বিভাগীয় কমিশনার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক আদেশে এই পদোন্নতি ও রদবদলের আদেশ জারি করেছে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান ড. অমিতাভ সরকারকে পদোন্নতি দিয়ে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহনাজ আরেফিনকে পদোন্নতি দিয়ে পরিসখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব করা হয়।

কেন্দ্রীয় ওষুধাগারের পরিচালক আবু হেনা মোরশেদ জামান পদোন্নতি পেয়ে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব হয়েছেন।

ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমানকে পদোন্নতি দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী এনামুল হাসানকে পদোন্নতি দিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিব করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোলেমান খানকে পদোন্নতি দিয়ে ভূমি সংষ্কার বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে পরিকল্পনা বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহম্মদ ইয়ামিন চৌধুরীকে মস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেনকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সচিব হিসেবে বদলি করা হয়।

সিলেটের বিভাগীয় কমিশনার খলিলুর রহমানকে ঢাকা বিভাগীয় কমিশনার এব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেনকে সিলেট বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান সরকারকে কেন্দ্রীয় ওষুধাগারের পরিচালক করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ