শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

বাংলাদেশ সেনাবাহিনী ও কুয়েত সশস্ত্র বাহিনীর মধ্যে বিএমসি চুক্তি সই

দর্পণ ডেস্ক / ৪৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

বাংলাদেশ সেনাবাহিনী ও কুয়েত সশস্ত্র বাহিনীর মধ্যে বিএমসি চুক্তি সই হয়েছে।

বাংলাদেশে সফররত কুয়েত সশস্ত্র বাহিনীর সহকারী চিফ অব স্টাফ (এ্যাডমিনিষ্ট্রেশন এন্ড ম্যানপাওয়ার অথরিটি) মেজর জেনারেল খালেদ এ এইচ এইচ এম আল কাদরি এবং বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল (এজি) মেজর জেনারেল সাকিল আহমেদ-এর সাথে চুক্তি সই করেন।

বুধবার ২৭ অক্টোবর ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ‘বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট চুক্তি – ২০২১’ স্বাক্ষরিত হয়।

বুধবার ২৭ অক্টোবর সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, চুক্তি সইয়ের আগে গতকাল মঙ্গলবার ২৬ অক্টোবর  কুয়েত সশস্ত্র বাহিনীর সফরত সহকারী চিফ অব স্টাফ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা পারস্পারিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান সুসম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

মেজর জেনারেল আল কাদরি এর নেতৃত্বে কুয়েত সশস্ত্র বাহিনীর ৫ সদস্যের একটি দল ৮ দিনের রাষ্ট্রীয় সফরে গত ২১ অক্টোবর ঢাকায় আসেন। এছাড়াও প্রতিনিধি দলটি মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ ঢাকা সেনানিবাসের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন। সফর শেষে প্রতিনিধি দলটি আগামীকাল বৃহস্পতিবার নিজ দেশে ফিরবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ