শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

লন্ডনে বসে সাম্প্রদায়িক সহিংসতার পরিকল্পনা হয়েছে: ড. হাছান

দর্পণ রিপোর্ট / ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

লন্ডনে বসে সাম্প্রদায়িক সহিংসতার পরিকল্পনা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজশাহী সার্কিট হাউজে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, “সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি কারা করে এই দেশে? সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে বিএনপি-জামায়াত, ধর্মান্ধ-উগ্রবাদীরা। বাংলাদেশের কোনও সম্প্রদায়ের লোক অপরের ধর্মগ্রন্থ অবমাননা করার মানসিকতা পোষণ করে না।”

তথ্যমন্ত্রী বলেন, “লন্ডনে বসে সাম্প্রদায়িক সহিংসতার পরিকল্পনা হয়েছে। যারা এই সাম্প্রদায়িক সহিংসতার মদদ দিয়েছে তাদের বের করে শাস্তির ব্যবস্থা করতে সরকার বদ্ধপরিকর।”

ক্লিনফিডের বিষয়ে তিনি বলেন, “ক্লিনফিড আইন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দেশের আকাশ অবশ্যই উন্মুক্ত। কিন্তু আমাদের দেশের আইন মেনে উন্মুক্ত আকাশের সুবিধা বিদেশি চ্যানেলকে নিতে হবে।”

এ সময় আগামী নির্বাচনের আগেই রাজশাহীতে টেলিভিশন কেন্দ্র চালু করার আশ্বাস দেন তিনি। এর আগে তিনি রাজশাহীর বিটিভির উপ-কেন্দ্র পরিদর্শন করেন।

সংরক্ষিত মহিলা আসনের এমপি আন্জুম আরা মিতা, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ