শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

১৭ রাজাকারের বিষয়ে তদন্ত সম্পন্ন

নিউজ ডেস্ক / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

মুক্তিযুদ্ধের সময়ে সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় কুড়িগ্রাম ও সাতক্ষীরা জেলার ১৭ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

রাজধানী (২৫ অক্টোবর) ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তদন্ত সংস্থার প্রধান এম সানাউল হক।

শিগগিরই প্রতিবেদন দুটি ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

সানাউল হক বলেন, সাতক্ষীরা জেলার চার আসামির মধ্যে আকবর আলী শেখকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিন আসামি পলাতক। এ ছাড়া কুড়িগ্রাম জেলার ১৩ জনের মধ্যে ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি দুজন পলাতক।

তিনি জানান, মামলায় তিন খণ্ডে ৩৭৫ পৃষ্ঠার প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মামলার তদন্ত শুরু ২০১৮ সালের ৩০ জানুয়ারি।


এই ক্যাটাগরির আরো সংবাদ