শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

করোনায় রামেকে মৃত্যুশূন্য দিন

রাজশাহী ব্যুরো / ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত চার মাসে আজ সোমবার সকাল পর্যন্ত এই প্রথম করোনা বা করোনার উপসর্গে কোনো রোগীর মৃত্যু হয়নি। দীর্ঘদিন পর এই হাসপাতাল প্রথম করোনায় মৃত্যুশূন্য দিন দেখল।

গতকাল রবিবার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত মৃত্যুশূন্য ছিলো এই রামেক হাসপাতালের করোনা ইউনিট। এর আগে গত সেপ্টেম্বরে করোনা ও উপসর্গে ১৬৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আগস্টে ৩৬৪ জন, জুনে ৪০৫ জন এবং জুলাই মাসে সর্বোচ্চ ৫৩১ জনের মৃত্যু হয়েছিল।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর গত এই কয়েক মাস ধারাবাহিকভাবেই করোনা ইউনিটে আসা রোগীদের মৃত্যু হয়েছে। চলতি অক্টোবর মাসেও করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে সর্বমোট ৮৪ জনের মৃত্যু হয়েছে। তবে সবশেষ ২৪ ঘণ্টায় এখানে কেউ মারা যাননি।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৮ জন। চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৫৪ জন। হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৫১৪ থেকে ডেডিকেটেড শয্যা সংখ্যা কমিয়ে ১৯২টি করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ