শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

রোহিঙ্গা কয়েক পরিবারকে কুতুপালং ক্যাম্পে স্থানান্তর

কক্সবাজার ব্যুরো / ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

কক্সবাজারের টেকনাফের শামলাপুর ২৩ নম্বর ক্যাম্প থেকে ৪৪ পরিবারের (২২১ জন) রোহিঙ্গাকে উখিয়ার কুতুপালং ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।

মেরিন ড্রাইভ সড়কের গুরুত্ব বিবেচনা করে এবং পর্যটন এলাকা হিসেবে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।

তিনি বলেন, রবিবার বিকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর ফুটবল খেলার মাঠ থেকে ২৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক থেকে উখিয়ার কুতুপালং ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যেতে ইচ্ছুক, এমন ৪৪ পরিবারের (২২১জন) রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে ৪টি বাস ও ৬টি মালামালের ট্রাক যোগে স্থানান্তর করা হয়।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের (আরআরআরসি) মাধ্যমে এ স্থানান্তর কার্যক্রম শুরু হয়।

তিনি আরও বলেন, রোহিঙ্গা পরিবারগুলোকে এক জায়গায় সমবেত করে তাদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা করছেন বাহারছড়া আর্মড পুলিশের সদস্যগণ।


এই ক্যাটাগরির আরো সংবাদ