শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

বিদ্যুৎ ভবনে স্যাটেলাইট কমিউনিটি অনকোলজি ক্লিনিক উদ্বোধন

ইকবাল হোসেন / ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) প্রধান কার্যালয়ে স্যাটেলাইট কমিউনিটি অনকোলজি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে।

রোববার ২৪ অক্টোবর বিদ্যুৎ ভবনে বিপিডিবি ও কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট-এর মধ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে উদ্বোধন হলো বিপিডিবি স্যাটেলাইট কমিউনিটি অনকোলজি ক্লিনিক।

প্রতি সোমবার বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত বিদ্যুৎ ভবন ও বিপিডিবি’র বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ের চিকিৎসকদের সহায়তায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ক্যান্সার  প্রতিরোধ, নির্ণয় ও চিকিৎসা বিষয়ে পরামর্শ দিবেন কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের সম্মিলিত বিশেষজ্ঞ চিকিৎসক দল।

এছাড়া বিপিডিবির কর্মকর্তা, কর্মচারী ও স্বজনদের জন্য ক্যান্সারের বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ আয়োজনে কারিগরি সহায়তা দিবে সিওসি ট্রাস্ট। অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে কোন ফি, সার্ভিস চার্জ ছাড়া এই সেবা দিবে সিওসি ট্রাস্ট।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্তন ক্যান্সার বিষয়ে প্রশিক্ষণ ও কমিউনিটি অনকোলজি সেন্টারের সহযোগিতায় স্ক্রিনিং-এ অংশ নেন প্রায় পঞ্চাশ জন নারী কর্মী।

বিপিডিবি’র সদস্য (প্রশাসন) সৈয়দ কুতুবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিপিডিবি’র চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

বক্তব্য রাখেন সিওসি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক সাবেরা খাতুন, জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটের ক্যান্সার ইপিডেমিওলোজি বিভাগের প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, ট্রাস্টের সম্পাদক ও প্রধান নির্বাহী মোসাররত সৌরভ, বিপিডিবি বোর্ডের সদস্যবৃন্দ, প্রশিক্ষণ বিভাগের পরিচালক প্রকৌশলী জাকিয়া নাজনিন পান্না।

বিপিডিবি’র পক্ষে চেয়ারম্যান ও সিওসির পক্ষে ট্রাস্টের সম্পাদক ও প্রধান নির্বাহী মোসাররত সৌরভ।


এই ক্যাটাগরির আরো সংবাদ