শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা হাতিয়ে নিলো প্রতারক

আশেক এলাহী / ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনওর) অফিসিয়াল নম্বর ক্লোন করে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।

এ ঘটনায় শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সদর থানায় সাধারণ ডায়েরি করেন (জিডি) ইউএনও শামীম ভূঁইয়া।

ভুক্তভোগী বেগমপুর ইউনিয়নের কোটালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাফুজুল হক বলেন, বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নম্বর থেকে আমার নম্বরে ফোন করা হয়। ফোনে ওই ব্যক্তি নিজেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বলেন, ডিসি অফিসে তিনটি ল্যাপটপ এসেছে। আপনার বিদ্যালয়ে একটি দেওয়া হবে। কিন্তু যাতায়াত খরচ হিসেবে ৯ হাজার টাকা দিতে হবে। এ কথা কাউকে বলা যাবে না। পরে পাশের হরিশপুর গ্রামের বাজারে গিয়ে প্রতারকের দেওয়া একটি নগদ অ্যাকাউন্ট নম্বরে ৯ হাজার টাকা দিই। এক পর্যায়ে বিষয়টি আমার সন্দেহ হয়। তখন আমি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানালে প্রতারণার বিষয়টি বুঝতে পারি।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূঁইয়া জাগো নিউজকে বলেন, ওই ঘটনার পরপরই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানাই। পরে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জাগো নিউজকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই প্রতারককে অবিলম্বে আইনের আওতায় আনা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ