শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

মতলবে বিলুপ্তির পথে মাছরাঙা

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

চাঁদপুরের মতলব উত্তরে এক সময় নদ-নদী, বিল-ঝিল, ধানের ক্ষেত ও পুকুর পাড়ে দেখা যেত মাছরাঙার অবাধ বিচরণ। বাঁশের খুঁটিতে ওত পেতে থাকতো মাছ শিকারি এই পাখি। সুযোগ মতো স্বচ্ছ জলে ঝাঁপিয়ে পড়তো শিকারে। অনেকটা পানির ভেতর থেকে সুচালো ঠোঁটে ধরে আনতো মাছ। পরে গাছের ডালে বসে শিকারকে গিলে ফেলার সেই দৃশ্য এখন আর আগের মতো চোখে পড়ে না। নানা কারণে দৃষ্টিনন্দন শিকারি এ পাখির সংখ্যা অনেকটাই কমে গেছে বলে জানিয়েছেন প্রাণী বিশারদরা।

পাখি পরিচিতিতে দেখা যায়, মাছরাঙার ইংরেজি নাম Kingfisher। আর বৈজ্ঞানিক নাম Alcedo atthis। খাটো, বড় মাথা ও সুচালো ঠোঁটের আটোসাটো এই পাখি পুকুর, বিল ও  জলাধারের পাড়ে গর্ত করে বাসা তৈরি করে বসবাস করে। আমাদের দেশে এদের রয়েছে ১২টি প্রজাতি।

ছোট নীল মাছরাঙা, সাদা বুক মাছরাঙা, ছিট/পারকা মাছরাঙা, মেঘ-হও মাছরাঙা, লাল মাছরাঙা, সবুজ মাছরাঙা, বাদামি মাছরাঙা, কালো মাছরাঙা ও বুনো মাছরাঙা ইত্যাদি। এদের বিচরণ সারা দেশে। মাছরাঙার প্রধান খাদ্য মাছ হলেও নানা ধরনের পোকা-মাকড় খায় এরা। প্রজনন মৌসুম শুরু হয় শরৎকালে। তখন ৫-৭টি ডিম দেয় মা পাখি। সময়ের বিবর্তনে পরিবেশ দূষণ, নির্বিচারে গাছ কাটা, জমিতে কীটনাশকের অতিরিক্ত ব্যবহার ও খাদ্য সংকটের ফলে বিভিন্ন প্রজাতির পাখির সাথে হারিয়ে যাচ্ছে রূপে-গুণে অনন্য এ পাখিও।

প্রকৃতি-প্রেমী বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলা শাখার সাধারন সম্পাদক কবি নুর মোহাম্মদ খান জানান, পুকুর ঘাটে আগে হরহামেশা মাছরাঙার মাছ শিকার দেখতে পেতাম। এখন কোথায় যে হারিয়ে গেলো এ পাখির মাছ শিকারের দৃশ্য? আমাদের অনিয়ন্ত্রিত নানাবিধ কর্মকান্ডের ফলে মাছরাঙা পাখির মতো প্রকৃতি থেকে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে।

মতলব উত্তর উপজেলার ভারপ্রাপ্ত প্রানী সম্পদ কর্মকর্তা ডা.তানভীর আনজুম অনিক বলেন, আগে যে পরিবেশে প্রাণীকূল নিরাপদে বসবাস করতো, তা এখন আর নেই। নানা কারণে মাছরাঙা সহ অনেক প্রাণীই আজ বিপন্ন হচ্ছে। প্রত্যেকটি প্রাণী সংরক্ষণে আমাদের আরো সচেতন হতে হবে।

এ বিষয়ে কথা হলে ‘প্রকৃতি প্রেমী, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি ছেংগারচর পৌরশাখার সভাপতি আব্দুল মালেক খান, দৈনিক শপথ,কে বলেন, প্রথমত মাছরাঙা পাখির সংখ্যা কমে যাওয়ার পেছনে পরিবেশ দূষণ দায়ী। নানাভাবে আমাদের জলজ পরিবেশ দূষিত হচ্ছে। কলকারখানা থেকে নির্গত রাসায়নিক পদার্থ মিশ্রিত পানি আশেপাশের জলাশয়ে গিয়ে পড়ায় সেখানকার পানি দূষিত হচ্ছে। মারা যাচ্ছে মাছসহ অন্যান্য প্রাণী।

ফলে মাছরাঙার খাবারের সংকট দেখা যাওয়া সহ দূষিত পানিতে বিষক্রিয়া হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া প্রাকৃতিক পরিবেশে মাছরাঙার বাসা তৈরির সুযোগ কমে যাওয়ায় এই ধরনের পাখির সংখ্যা হ্রাস পেতে পারে। তবে এদের সংখ্যা কমে যাওয়ার কারণ অনুসন্ধানে আরও গবেষণা হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ