শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

গোহট উত্তর ইউপি নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশী সাইফুর রহমানের মতবিনমিয় সভা

আফাজ উদ্দিন মানিক, কচুয়া (চাঁদপুর) / ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক প্রত্যাশী এ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুর রহমান মুন্সীর প্রথম নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২২ অক্টোবর) রহিমানগর মুন্সী টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে   কে.এফ.সি মিনি চাইনিজ রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভায় উপজেলা যুবলীগের সদস্য মোঃ নাছির উদ্দিন ডায়মন্ড এর সঞ্চালনায় সাইফুর রহমান মুন্সী বলেন, আমার পিতা মরহুম আলহাজ্ব আব্দুল হাই মুন্সী আপনাদের ভোটে ২০১৬ ইং সালে চেয়ারম্যান নির্বাচিত হয়ে যে সকল উন্নয়ন করেছে তা আপনারা সকলেই অবগত আছেন। আপনাদেরই মতামতে এবং সমর্থনে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমি আশাবাদী কচুয়ার সংসদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর আমাকে নৌকা মনোনীত করে আপনাদের মাঝে পাঠাবে। আমি নৌকা প্রতীক পেলে  এবং নির্বাচিত হলে পিতার অসমাপ্ত উন্নয়নের কাজ আপনাদের সাথে নিয়ে করবো।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতিপ ও সাবেক মেম্বার ওমর ফারুক, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ডাঃ শাহাদাত হোসেন, মীর হেলাল উদ্দিন কোম্পানী, আলমগীর মেম্বার, মাষ্টার রুহুল আমিন, কামাল হোসেন, মফিজুল ইসলাম, শরীফুল হক, শাখাওয়াত হোসেন বি.এস.সি, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহপরান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু, সদস্য ডাঃ দিদার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গণি চৌধুরী পলাশ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক এবং কৃষকলীগের সভাপতি/সাধারণ সম্পাদকসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ