শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির জামিনে মুক্তি

মোঃ নাঈম পাটোয়ারী কচুয়া / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান শাহজাহান শিশির কুমিল্লা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

তিনি হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত হয়ে সোমবার সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন।

গত ২৩ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে শাহজাহান শিশিরকে উপজেলা চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ২৫ আগস্ট শাহজাহান শিশির চাঁদপুর আদালতে জামিন চাইতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। গত ২২ অক্টোবর শিশির চাঁদপুর কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কিছুদিন চিকিৎসা নেয়ার পর তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তিনি টানা ৩ মাস ১২দিন কারাভোগ করেছেন।

এদিকে কচুয়া উপজেলা পরিষদের সাময়িক বহিষ্কার হওয়া চেয়ারম্যান শাহজাহান শিশিরের মুক্তির খবরে বিকালে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনে শিশির ভক্তরা ভিড় জমান। পরে শাহজাহান শিশির সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কারাগার থেকে বের হয়ে আসলে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন এবং স্লোগানে পুরো এলাকা মাতিয়ে তোলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শাহজাহান শিশির জামিনের পর নেতাকর্মীদের নিয়ে বিশাল গাড়ি বহরে ঢাকায় তার বাসায় যান। তিনি শারীরিক অসুস্থ থাকায় চিকিৎসা শেষে বাড়িতে আসবেন এবং তার বাবার কবর জিয়ারত ও নেতাকর্মীদের সাথে মিলিত হবেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ