চাঁদপুরের কচুয়ায় ৯ কেজি গাঁজা সহ মোঃ তুষার নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।
কচুয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্য মোঃ মহিউদ্দিনের নির্দেশে এস.আই(নিঃ) মোঃ তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া থানাধীন জগতপুর সাকিনস্থ কুমিল্লা-চাঁদপুর মহা সড়কে কুটুম বাড়ি রেষ্টুরেন্ট এর সামনে রাস্তার উপর থেকে ২১ অক্টোবর সকাল সাড়ে ৯ ঘটিকার সময় বোগদাদ বাস যাহার রেজিঃ নং-ব-১১-০১৫৫ এর ভিতরে তল্লাশী করে কুমিল্লা দক্ষিণ জেলাধীন কুমিল্লা সদর দক্ষিণ থানার পিপুলিয়া মসজিদ বাড়ির সাহিদ মিয়ার ছেলে মোঃ তুষার (২৩) কে ০৯(নয়) কেজি গাঁজা সহ আটক করে,যার আনুমানিক মূল্য-১,৮০,০০০/- (এক লক্ষ আশিঁ হাজার) টাকা।
এ বিষয়ে জানতে চাইলে কচুয়া থানা অফিসার ইনচার্য ( ওসি)মোঃ মহিউদ্দিন বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সফল হয়েছি। আগামী দিনে গোপন সংবাদ বা সন্দেহাতীতভাবে মাদকের বিরুদ্ধে অভিযান সক্রীয় থাকবে।