শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

ফরিদগঞ্জে আধুনিক ডাকবাংলো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় তিনতলা বিশিষ্ট একটি আধুনিক ডাকবাংলো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন  স্থানীয়  সংসদ সদস্য  মুহম্মদ শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে ফরিদগঞ্জের ডাকাতিয়া নদীর তীরে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ হচ্ছে।

এসময় সংসদ সদস্য জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রকৌশলীকে উদ্দেশ্যে করে এমপি বলেন,  ‘কাজ যখন শুরু হবে আপনারা নজর রাখবেন। যাতে কাজটি সুন্দরভাবে শেষ হয়। ঠিকাদার যাতে অনিয়ম করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। দীর্ঘদিন পর এখানে একটি আধুনিক মানের বাংলো হচ্ছে। বিষয়টি অতিতে কেউ নজর দেয়নি। ঢাকা থেকে এখানে কোনো মেহমান আসলে থাকার জায়গা ছিলো না। একটু বিশ্রাম নেয়ার কোনো ব্যবস্থা ছিলো না। এটা আমাদের জন্য লজ্জার বিষয়।’ এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে করে বলেন,‘উটতলী ব্রিজ নিয়ে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহতো করা হবে, তোমরা প্রস্তুত থাকবে।’

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গনি পাটওয়ারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, জেলা পরিষদের প্রকৌশলী ইকবাল হোসেন, অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসনে, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মশিউর রহমান মিটু, জেলা পরিষদের সদস্য ও পৌর আ’লীগ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিপন, সদস্য জোবেদা মজুমদার খুশি, উপজেলা আ’লীগ নেতা জিএম হাছান তাবাচ্ছুম মাস্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহম্মদ মজুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম-আহ্বায়ক আল-আমিন আ’লীগ নেতা জাহাঙ্গীর পলোয়ান প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ