শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

গুপ্টি পূর্ব ইউপির কর্মকার বাড়িতে পরিত্যক্ত ঘরে আগুন ; ডিসি ও এসপির পরিদর্শন

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জের ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়নের কর্মকার বাড়িতে একটি পরিত্যক্ত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (২০ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মিলন মাহমুদ। জেলা প্রশাসক ঘটনার বিস্তারিত জেনে ইউএনওকে আহবায়ক করে ৭ সদস্যের তদন্ত টিম গঠন করেছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি গ্রামের পূর্ব কর্মকার বাড়ির বিরেশ্বর কর্মকারের পরিত্যক্ত ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘরটি পুড়ে অন্তত ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবার।

স্থানীয়রা জানান, রাতে ওই বাড়ির বিরেশ্বর কর্মকারের পরিত্যক্ত ঘরে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। তবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারনা করছেন তারা।

এদিকে অগ্নি কান্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ) সার্কেল সোহেল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন।

জেলা আ’লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর, উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু সাহেদ সরকার, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল গনি বাবুল পাটওয়ারী, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, সংসদ সদস্যের প্রতিনিধি আব্দুস ছাত্তার পাটওয়ারী।

প্রত্যক্ষদর্শী চয়ন কর্মকার জানায়, গভীর রাতে কুকুরের চিৎকারে আমার ঘুম ভাঙ্গে। উঠে দেখি বিরেশ্বর কর্মকারের পরিত্যক্ত ঘরটিতে আগুন জ্বলছে। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

ঘরের মালিক বিরেশ^র কর্মকার জানান, তিনি চাঁদপুরে থাকেন, বাড়ির লোকজন তাকে ফোন দেওয়ার পর বাড়িতে এসে দেখে ঘরটি পুড়ে ছাঁই হয়ে গেছে।

এ বিষয়ে গুপ্টি পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ভূঁইয়া বলেন, মুক্তিযুদ্ধের সময়েও এ এলাকায় কোন প্রকার সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেনি।

অগ্নিকান্ডের বিষয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস কর্মীরা পুলিশ সুপারকে জানিয়েছেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি সর্ট সার্কিট থেকেই আগুনের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, অগ্নিকান্ডের ঘটনা দূঃখ জনক, ঘটনা সম্পর্কে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ