শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৫১

ঢাকা ব্যুরো / ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে নতুন করে কেউ ডেঙ্গুতে মারা যায়নি। আর আক্রান্তদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা।

তাদের নিয়ে চলতি মাসের ১৮ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাড়ে ৩ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হলেন।

মঙ্গলবার ১৯ অক্টোবর বিকেলে সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৫১ জনের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৫ জন আর বাকি ৪৬ জন দেশের অন্যান্য বিভাগে। তাদের নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন হাজার ৫২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট রোগী ভর্তি আছেন ৭৯৮ জন। তাদের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬০৯ জন আর অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৮৯ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২১ হাজার ৭২৫ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৮৪৪ জন আর চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ