শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

সাভারে মধ্যরাতে বাবাকে কুপিয়ে হত্যা

সাভার প্রতিনিধি / ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

সাভারের আশুলিয়ায় মধ্যরাতে ছেলের হাতে খুন হয়েছেন এক বৃদ্ধ বাবা। ছেলের বটির আঘাতে গুরুতর আহত অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তবে এখনো পলাতক ছেলে আফাজ উদ্দিন। সোমবার দিবাগত রাত ২টার দিকে আশুলিয়ার জিরানী কোণাপাড়া এলাকায় নিজ বাড়িতে খুন হন বৃদ্ধ নূর মোহাম্মদ। নিহত নূর মোহাম্মদের সাত মেয়ে ও এক ছেলে আফাজ উদ্দিন।

নিহতের জামাই শাখাওয়াত হোসেন বলেন, গতকাল রাতে খবর পেয়ে এনাম মেডিকেল হাসপাতালে গিয়ে আমার শ্বশুরকে মৃত অবস্থায় পাই। ওনার ছেলে অনেক দিন ধরেই মানসিক রোগে ভুগছেন। তার চিকিৎসা চলছে। শুনেছি, গতকাল রাতে ছেলে আফাজ তার বাবার কক্ষে ঘুমাতে যায়। পরে রাত ২টার দিকে বটি দিয়ে আমার শ্বশুরের ঘাড়ে কোপ দিয়ে জখম করে আফাজ। গুরুতর অবস্থায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান বাবার হাতে ছেলে খুনের ঘটনা নিশ্চিত করেন। তবে এর বেশি কিছু তিনি বলতে পারেননি।

ঘটনাস্থল পরিদর্শনকারী আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার হামিদকে এ বিষয়ে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।


এই ক্যাটাগরির আরো সংবাদ