শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

সারাদেশে ৫ কোটি ৪৮ লাখ মানুষের নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক / ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

সারাদেশে এ পর্যন্ত প্রায় ৫ কোটি ৪৮ লাখ মানুষ করোনাভাইরাসের টিকা পেতে নিবন্ধন করেছেন। স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিবন্ধনকারী ৫ কোটি ৪৮ লাখের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ১৮৮ জন এবং দ্বিতীয় ডোজের নিয়েছেন ১ কোটি ৯৪ লাখ ৫৯৩ জন।
এ প্রসঙ্গে অধ্যাপক ডা. মিজানুর রহমান জানান, দেশে ১৯ অক্টোবর পর্যন্ত টিকা নিতে মোট নিবন্ধন করেছেন ৫ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ১৩৬ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ২৮ হাজার ৮২৯ জন ও পাসপোর্টের মাধ্যমে ৭ লাখ ৬৮ হাজার ৩০৭ জন নিবন্ধন করেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশে এ পর্যন্ত ৫ কোটি ৮২ লাখ ৩৮ হাজার ৭৮১ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২ কোটি ৭ লাখ ৪৪ হাজার ৭২৪ জন, আর নারী ১ কোটি ৮০ লাখ ৯৩ হাজার ৪৬৪ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৯ লাখ ৭৭ হাজার ১৬২, আর নারী ৮৪ লাখ ২৩ হাজার ৪৩১ জন।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৫১২ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৪ লাখ ২৮ হাজার ৯৯০ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৩ কোটি ৯২ লাখ ৭৩১ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৫১ লাখ ৮৯ হাজার ৫৪৮ ডোজ।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ জানুয়ারি করোনা প্রতিরোধে দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ