শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

হাইমচরে জেলেদের ৪ কেজি করে চাল কম দেয়ার অভিযোগ !

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

চাঁদপুরের হাইমচর উপজেলার ২ নং উঃ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমেদ দুলাল পাটোয়ারী রবিবার (১৭ অক্টোবর ) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা ও ইউনিয়নের তদারকি কর্মকর্তার (ট্যাগ অফিসারের) উপস্থিতিতে ২০ কেজি চাল দেয়ার প্রতিশ্রুতি দেয়। পুরো বস্তা খুলে জনপ্রতি ১৬ থেকে ১৭ কেজি করে বালতি দিয়ে চাল দেয়।


এতে জেলেরা জানান,  আমাদের ২০ কেজি করে চাউল দেওয়ার কথা থাক আমাদের ১৬ কেজি করে চাউল দেয়, আমরা কিছু বলতে গেলে আমাদের উপর ক্ষেপে ওঠে এর মধ্যে জেলেদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জেলেরা ওজনে কম দেওয়ার বিষয়টি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সাংবাদিকদের অবহিত করে।

জানা যায়, রবিবার (১৭ অক্টোবর) ইউপি শ্রমিকরা সরকারি ইনটেক ৫০ কেজি ওজনের বস্তা খুলে জেলেদের বস্তায় ওজন মাপা যন্ত্র ছাড়াই বালতি দিয়ে মেপে জেলেদের বস্তায় ভরে দেন। ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মিজান ৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ বাবুল মিজি ৩নং ওয়ার্ড ইমাম হোসেন বিভিন্ন খরচ নির্বাহের জন্য মৎস্য ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে ৪ কেজি করে কম দেওয়া হয়েছে বলে স্বীকার করেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন দুলাল পাটোয়ারী, বলেন ৪ কেজি চাল ওজনে কম দেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা জনপ্রতি জেলেকে ২০ কেজির পরিবর্তে ১৬ কেজি চাল বিতরণের করছি। চাল ঘাটতি, শ্রমিকদের মঞ্জুরী ও কার্ড বঞ্চিত হতদরিদ্র দুস্থদের মধ্যে বিতরণের জন্য ৪ কেজি করে কম দেওয়া হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান তার উপস্থিতিতে ওজনে কম দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কার্ডধারী জেলেদের ২০ কেজি করে চাল দেয়ার নির্দেশ দিয়েছি। ইউপি চেয়ারম্যান কম দিয়েছে কিনা সেটা আমার জানা নেই।

২ নং উঃ আলগী ইউনিয়নের জেলেরা জানান, আমরা চাঁদপুর জেলা প্রশাসকের কাছ মৌখিক অভিযোগ করবো এ বিষয়ে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীরকে জাননো হবে বলে জানিয়ে ছেন। এ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান জেলেরা।

অপরদিকে চাঁদপুর জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ও জেলে প্রতিনিধি মানিক দেওয়ান জানান, জেলেদের ৪ থেকে ৫ কেজি করে চাল কম দেয়ায় আমি দুঃখ প্রকাশ করি এবং এবিষয়ে প্রশাসনের সুদৃষ্টি করছি ।


এই ক্যাটাগরির আরো সংবাদ