শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

কুমিল্লায় জলাবদ্ধতা থেকে রক্ষা পেল ১০০০ একর জমি

কুমিল্লা ব্যুরো / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

কুমিল্লার ভাউকসার-কার্জন সংযোগ খালটির বিজরা বাজার সংলগ্ন অংশের অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। খাল উদ্ধারে জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে ১০০০ একর জমি।

স্থানীয় জনসাধারণের সূত্র মতে, খালটি বরুড়া উপজেলার শিলমুড়ী ও বাউকসার ইউনিয়ন, লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়ন ও লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কার্জন খালে পতিত হয়েছে। প্রায় ৪কি:মিঃ: দৈর্ঘ্যের খালটির বেশিরভাগ অংশই ভরাট হয়ে যাওয়ায় ও কিছু অংশে স্থাপনা নির্মাণ করায় পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। এতে ৩টি উপজেলার ৪টি ইউনিয়নের প্রায় ১০০০ একর জমিতে জলাবদ্ধতার কারণে ফসল উৎপাদন বিঘ্নিত হতো। তিন ফসলী জমির অধিকাংশ অংশেই কৃষকগণ এক ফসলের বেশি ফসল ফলাতে পারতেন না।

স্থানীয় কৃষকের চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমানের উদ্যোগের মাধ্যমে খালটি পুনঃখননের উদ্যোগ গ্রহণ করা হয়। খালটির প্রায় ৩৬৫০মিটার পুনঃখনন কাজ করা হয়। লাকসাম উপজেলার বিজরা বাজার সংলগ্ন অংশের ৩৫০মিটার জুড়ে বিভিন্ন ধরণের অবৈধ স্থাপনা থাকায় খালটি পুনঃখননের অসুবিধা হচ্ছিল। তাই খাল দখল করে গড়ে উঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহায়তা চাওয়া হয়।

সম্প্রতি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন। উক্ত উচ্ছেদ অভিযানে লাকসামের সহকারী কমিশনার (ভূমি), বিএডিসির উপসহকারী প্রকৌশলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।(বিডি প্রতিদিন)


এই ক্যাটাগরির আরো সংবাদ