শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শাহরাস্তিতে শেখ রাসেল দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

চাঁদপুরের শাহরাস্তিতে “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” এ প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন কর্মসূচির আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর)  জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় শেখ রাসেলের জন্মবার্ষিকীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী। মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আমজাদ হোসেন, শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোর্শেদুল আলম ভূঁইয়া, এসময় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএসসি, উপজেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফুর রহমান ভূঁইয়া, টামটা উঃ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকীতে বিভিন্ন ইভেন্ডে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ