শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

ফরিদগঞ্জে পৌরসভা আওয়ামীলীগের জরুরী সভা অনুষ্ঠিত

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ / ৩৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

চাঁদপুরের ফরিদগঞ্জ আসন্ন পৌরসভা নিবার্চনকে সামনে রেখে পৌরসভা আওয়ামীলীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) বিকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতির বাসভবনে অনুুষ্ঠিত এই সভায় পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে ও পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক জসিম পাটওয়ারীর পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি ও জেলা আ.লীগের সহ-সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

এসময় তিনি বলেন, পৌর আওয়ামীলীগের কমিটি উপস্থাপন করে বলেন, মজিবুর রহমান পাটওয়ারীর নেতৃত্বে গঠিত পৌর আওয়ামীলীগের কমিটিই বর্তমানে কাজ করছে। এই বিষয়ে জেলা আওয়ামীলীগের সাথে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে। তাই এই নিয়ে অন্যকোন কথা বলার প্রয়োজন নেই। আগামী পৌরসভা নিবার্চনকে সামনে রেখে আমাদের আরো ঐক্যবদ্ধ হতে হবে। যে কোন মূল্যে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, আপনারা জানেন রাজাকারের দোসররা আবারো মাথাছাড়া দিয়ে উঠেছে , তারা এখন আমাদের আদর্শের স্থানে আঘাত এনেছে। তারা জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার দু:সাহস দেখিয়েছে। তাদের আর কোন সুযোগ দেয়া যাবে না। তাই আওয়ামীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা এখন থেকে প্রস্তুতি নিন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল আমিন কাজল, উপজেলা আ.লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পাটওয়ারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামাল পাঠান, উপজেলা আ.লীগের সদস্য কামাল মিয়াজী, ইকবাল হোসেন, প্যানেল মেয়র আ: মন্নান পরান প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ