শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

ফরিদগঞ্জে রাতের আঁধারে দূর্বৃত্তের দেওয়া আগুনে দোকান পুড়ে ছাই

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বালীথুবা পূর্ব ইউনিয়নের বালীথুবা গ্রামের জিগ জাগ ব্রিক ফিল্ড সংলগ্ন রাস্তার দক্ষিণ পাশে মো.ফারুক মিয়ার দোকানে রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

আনুমানিক সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ধারনা করা হয়েছে। ১৭ অক্টোবর আনুমানিক রাত ২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষতগ্রিস্ত ওই দোকান মালকি ফারুক জানান, দীর্ঘদিন ধরে আমার সৎভাই যুবলীগ নেতা আব্দুল আজিজ এর সাথে ব্রিকফিল্ড ব্যবসা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে।সে প্রায় সময় আমার দোকানে আগুন লাগিয়ে আমাকেসহ আমার পরিবারের সদস্যদের পুড়িয়ে মারবে ও মালামালের ক্ষতি সাধন করবে প্রকাশ্যে এমনি হুমকি অব্যাহত রাখতো।

এর জের ধরে রবিবার রাতে র্পূবপরকিল্পিতভাবে সে আমার দোকানে আগুন জ্বালিয়ে দেয়। ফজরের নামাজ পড়ে সকালে আমি দোকানের কাছে গিয়ে দেখি আমার দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ব্রিক ফিল্ড বন্ধ থাকার কারণে আপাতত দোকান বন্ধ ছিল। কিন্তু দোকানের ভিতর বহু ফার্নিচার ও অন্যান্য অনেক মালামাল পুড়ে শেষ হয়ে যায়। এতে আমার সাত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত যুবলীগ নেতা আব্দুল আজিজ বলেন, ফারুকের সাথে আমার ব্রিকফিল্ড ব্যবসা নিয়ে দ্বন্দ্ব আছে তা সত্য। কিন্তু দোকানে আগুন লাগার ব্যাপারে আমার বিন্দুমাত্র কোন হাত নেই। এমনকি এলাকায় ঘুরে খোঁজখবর নিয়ে দেখেন এমন নিম্নমানের কাজ আমাদের দ্বারা কখনোই সম্ভব না। ফারুক অহেতুক আমাকে সন্দেহ করছে। আমি এর তীব্র নিন্দা জানাই।

এ বিষয়ে ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম হারুনুর রশিদ বলেন আগুন লাগার খবর আমি শুনেছি। তবে এমন ন্যক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত আছে সঠিক তদন্তের মাধ্যমে এদেরকে আইনের আওতায় আনা উচিত।


এই ক্যাটাগরির আরো সংবাদ