দেশের চলমান পরিস্থিতিকে শান্ত রাখতে ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে চাঁদপুর জেলা পুলিশের কর্মতৎপরতা পরিলক্ষিত হয়েছে, ১৫ ই অক্টোবর সকালে চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন চাঁদপুরের বিভিন্ন মাদ্রাসায় গিয়ে মাদ্রাসা প্রধান ও কর্মকর্তাদের সাথে কথা বলন যেন তারা কোন মাদ্রাসার ছাত্র বাহিরে বিশৃঙ্খলা সৃষ্টি না করে। এবং তাদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
আজ সকালে তিনি মহামায়া মাদ্রাসা , তরপরচন্দী মাদ্রাসা , বড়স্টেশন মাদ্রাসা, পুরানবাজার বড়মসজিদ এবং জাফরাবাদ মাদ্রাসার প্রধান শিক্ষক দের সাথে কথা বলেেন। এ সময় তার সাথে ছিলেন , সদর এসিল্যান্ড, মোহাম্মদ হেলাল চৌধুরী ও, সদর থানার ওসি আব্দুল রশিদ প্রমুখ।