শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

১২ ঘণ্টা পর ফিরল ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদক / ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

প্রায় ১২ ঘণ্টা পর শুক্রবার বিকাল পাঁচটার দিকে স্বাভাবিক গতিতে ফিরেছে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট। রাতেই সব অপারেটরের স্বাভাবিক হয়ে আসবে বলে জানা গেছে। 

শুক্রবার ভোর ৫টা থেকে ইন্টারনেট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। অচল হয়ে পড়েছিল মোবাইল অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাও।

বিকাল ৫টার দিকে ঢাকায় আবার নেট সেবা চালু করা হয়। এরপর পযায়ক্রমে সিলেট, রাজশাহী, বরিশালেও তা সচল হয়।
কুমিল্লাসহ কয়েকটি জেলায় দুর্গাপূজার মণ্ডপ ও মন্দিরে হামল ও ভাংচুরের পর বুধবার থেকেই ছয় জেলায় উচ্চগতির ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল।

বিজয়া দশমীর সকাল থেকে সারা দেশেই একই পদক্ষেপ নেওয়া হয় বলে মোবাইল ফোন অপারেটরগুলোর একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

যদিও এ বিষয়ে স্পষ্ট কোনও তথ্য দেয়নি বিটিআরসি কিংবা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

কুমিল্লায় বুধবার সকালে একটি মন্দিরে ‘কোরআন অবমাননার’ কথিত অভিযোগের ছবি ও ভিডিও ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর মন্দিরে হামলা হয়।

বিষয়টি নজরে আসার পর সোশাল মিডিয়ায় ‘অপপ্রচার’ রোধে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার কথা বলেছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। এরই ধারাবাহিকতায় ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

বিটিআরসির সর্বশেষ হিসাবে দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ১২ কোটি ছাড়িয়েছে। এর মধ্য ১১ কোটি ৫৪ লাখ গ্রাহক মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ