শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

করোনায় মৃত্যুহীন দিন ৫ বিভাগে

নিজস্ব প্রতিবেদক / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। দেশের ৮ বিভাগের মধ্যে ৫ বিভাগে এদিন কেউ মারা যাননি ভাইরাসটিতে। বিভাগগুলো হলো- ময়মনসিংহ, রাজশাহী,  বরিশাল, খুলনা ও রংপুর।  

আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯জনের মধ্যে পুরুষ ৪ ও নারী ৫ জন। তাদের মধ্যে ঢাকায় ৬ জন, চট্টগ্রামে ২ জন এবং সিলেট বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে ভাইরাসটিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৪৬ জনে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৩৯৬ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯৮০ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ০৯ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৩ জন। ফলে মোট সুস্থ হলেন ১৫ লাখ ২৬ হাজার ৮৯১ জন।

এর আগের দিন বৃহস্পতিবার দেশে করোনাভাইরাসে মারা যান ৭ জন। সেদিন করোনা শনাক্ত হয় ৪৬৬ জনের।


এই ক্যাটাগরির আরো সংবাদ