শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

দেশে ৫ কোটি ৬০ লাখ ডোজের বেশি ভ্যাকসিন প্রয়োগ

দর্পণ ডেস্ক / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

দেশে এখন পর্যন্ত ৫ কোটি ৬০ লাখ ৬৬ হাজার ৬৯২ ডোজ টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৭৪ লাখ ৭২ হাজার ৩২৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ৩৬৫ জন।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা।

বুধবার ১৪ অক্টোবর স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

বুধবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১০ হাজার ২৯৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮০০ জনকে। পাশাপাশি এদিন ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ২২ হাজার ১৮৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪০ জনকে।

এছাড়া সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৩৩ হাজার ৬৭০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৩৮ হাজার ৩১৯ জন।মডার্নার প্রথম ডোজ নিয়েছেন ৪০৯ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩৭ জনকে।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ২২১ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ