শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

মতলবে তৃতীয় ধাপে যেসব ইউনিয়নে ভোট

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪টি ও মতলব দক্ষিণে ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১০০৭টি ইউপি ও ১০ পৌরসভায় আগামী ২৮ নভেম্বর নির্বাচন। তার মধ্যে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার ১৮টি ইউনিয়ন রয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর)রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক সাংবাদ সম্মেলনে ইসি সচিব মো. ন্ডমায়ুন কবীর খোন্দকার এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

মতলব উত্তর উপজেলা ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। ১৪টি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও এখনও বাকী রয়েছে ছেংগারচর পৌরসভার নির্বাচনের তফসিল।

২৮ নভেম্বর মতলব উত্তর উপজেলা ১৪টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। ইউনিয়নগুলো হলো- ষাটনল, বাগানবাড়ি, সাদুল্ল্যাপুর, দূর্গাপুর, কলাকান্দা, মোহনপুর, এখলাছপুর, জহিরাবাদ, ফতেপুর(পূর্ব), ফতেপুর(পশ্চিম), ফরাজীকান্দি, ইসলামাবাদ, সুলতানাবাদ ও গজরা।

মতলব দক্ষিণে নায়েরগাঁও উত্তর,নায়েরগাঁও দক্ষিণ,উপাদী উত্তর ও উপাদী দক্ষিণ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

ইসি সচিব জানান, এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, যাচাই-বাচাই ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর এবং ভোট গ্রহন ২৮ নভেম্বর।


এই ক্যাটাগরির আরো সংবাদ