শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

চাঁদপুরে নতুন তিন মুখসহ নৌকা প্রতীক পেলেন ১০ জন

সজীব চন্দ্র দেবনাথ, চাঁদপুর / ৩২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

চাঁদপুর সদর উপজেলার আসন্ন ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার ( ১২ অক্টোবর) রাতে গণভবনে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত হয়।

এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় দফায় চাঁদপুর সদর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

যে ১০ জনকে আওয়ামী লীগ মনোনয়ন দিচ্ছে তাদের মধ্যে সাতজনই বর্তমান চেয়ারম্যান। শুধুমাত্র শাহমাহমুদপুর, বালিয়া ও হানারচর ইউনিয়নে নতুন প্রার্থী মনোনীত হয়েছেন।

চাঁদপুর সদরে নৌকা প্রতীক পেয়েছেন ১নং বিষ্ণপুর ইউনিয়নে মো. নাছির উদ্দিন খান, ২নং আশিকাটি ইউনিয়নে মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে মো. মাসুদুর রহমান নান্টু, ৫নং রামপুর ইউনিয়নে মো. আল মামুন পাটওয়ারী, ৬নং মৈশাদী ইউনিয়নে মো. নুরুল ইসলাম, ৭নং তরপুরচন্ডী ইউনিয়নে ইমাম হাসান, ৮নং বাগাদী ইউনিয়নে মো. বেলায়েত হোসেন, ৯নং বালিয়া ইউনিয়নে মো. রফিকুল্যা পাটওয়ারী, ১২নং চান্দ্রা ইউনিয়নে খান জাহান আলী কালু পাটওয়ারী ও ১৩নং হানারচর ইউনিয়নে মো. মুকবুল হোসেন মিয়াজী।


এই ক্যাটাগরির আরো সংবাদ