শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

বাংলাদেশকে আরও ভ্যাকসিন দেবে জাপান

দর্পণ ডেস্ক / ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে করোনাভাইরাসের আরও ভ্যাকসিন দেবে জাপান। আশা করা হচ্ছে, চলতি বছরের নভেম্বরের মধ্যে এসব টিকা হাতে পাবে বাংলাদেশ।

বৃহস্পতিবার ১৪ অক্টোবর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, ‘জাপান বাংলাদেশকে কোভ্যাক্সের আওতায় করোনার আরও ভ্যাকসিন সরবরাহ করবে। বর্তমানে জাপানের পরিকল্পনায় এটি রয়েছে। ঠিক কত টিকা দেওয়া হবে সেটি এই মুহূর্তে আমি বলতে পারব না। তবে আশা করছি, এটা নভেম্বরে আসতে পারে।’

বাংলাদেশকে দেওয়া অ্যাস্ট্রাজেনেকার টিকার বিষয়ে ইতো নাওকি বলেন, ‘জাপান বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ৩ মিলিয়ন (৩০ লাখ) ডোজ টিকা দিয়েছে। দুই মাসের মধ্যে পাঁচ চালানে এসব ভ্যাকসিন বাংলাদেশে এসেছে। অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের জন্য যখন অনেক বাংলাদেশি অপেক্ষায় ছিলেন তখন জাপান বাংলাদেশকে ভ্যাকসিন সরবরাহ করেছে। বাংলাদেশ ভালোভাবে টিকাগুলো কাজে লাগিয়েছে।’

রাষ্ট্রদূত বলেন, কো‌ভিড-১৯ এক‌টি বৈশ্বিক সংকট। এ সংকট সমাধানে একে অন্যের সঙ্গে হাত মি‌লিয়ে কাজ কর‌তে হ‌বে। জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে। জাপা‌ন সরকা‌র করোনার ভ্যাকসিন ছাড়াও অন্যান্য মে‌ডি‌কেল সরঞ্জাম সরবরাহ কর‌বে, পাইপলাইনে অছে। এগুলো বি‌ভিন্ন হাসপাতাল ও কিছু ইন‌স্টি‌টিউটকে দেওয়া হ‌বে।


এই ক্যাটাগরির আরো সংবাদ