শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ ঠেকাতে হাইকোর্টে আবেদন

নিজস্ব প্রতিবেদক / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আর এই আদেশের বিরুদ্ধে আপিল আবেদনে লড়তে পক্ষভুক্ত হতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আবেদন করেছে নেত্রকোনার আলো ডটকম ও ভয়েসবিডি টোয়েন্টিফোর ডটকম।

গত সোমবার (১১ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন দুটি করা হয়। বুধবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. সানজিদ সিদ্দিকী।

তিনি বলেন, ওই দুই নিউজ পোর্টালের কর্তৃপক্ষ নিবন্ধিত হতে সংশ্লিষ্ট দপ্তরে কাগজপত্র জমা দিয়েছেন। কিন্তু তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই হাইকোর্ট অনিবন্ধিত পোর্টাল বন্ধের আদেশ দিয়েছেন। এখন তাদের অবস্থা কী হবে জানতে এ আদেশের বিরুদ্ধে লড়তে পক্ষভুক্ত হতে আবেদন করেছেন তারা।

এ বিষয়ে আগামী সপ্তাহে আদালতে শুনানি হতে পারে বলেও জানান ব্যারিস্টার মো. সানজিদ সিদ্দিকী।  গত ১৪ সেপ্টেম্বর সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। গত সোমবার (১১ অক্টোবর) পর্যন্ত অনিবন্ধিত ১৭৮টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ