শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

ডিএমপির এডিসি-এসি পদমর্যাদার ৪ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক / ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয় ।

ডিএমপি সদরদফতরের এক আদেশে (কেপিআই/গার্ড) প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামীম হোসেনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এস্টেট বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে ডিএমপির (পেট্রোল-রমনা) সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহাকে সহকারী পুলিশ কমিশনার (ডিবি-তেজগাঁও), ডেভেলপমেন্ট বিভাগের সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন খান নাদিমকে সহকারী পুলিশ কমিশনার (ডিবি-মিরপুর) এবং (পেট্রোল-কোতয়ালী) লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তরা) বিভাগ হিসেবে বদলি করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ