শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

বাংলাদেশিরা ভিসা ছাড়াই যেতে পারবেন ৪০ দেশে

দর্পণ ডেস্ক / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন প্রতিবছর বিশ্বের ১৯৯ দেশে পাসপোর্টের ভিসা প্রক্রিয়ার জটিলতা ও কাগজপত্রের সহজলভ্যতা বিবেচনা করে গবেষণা করে থাকে। সংস্থাটির গবেষণা বিভাগ ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’ গত সপ্তাহে প্রকাশিত সর্বশেষ সংস্করণের তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টের অবস্থান কমেছে।

চলতি বছরের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০৮তম। যা গত বছর ১০১তম ছিল। এটি সাত ধাপ নিচে নেমেছে। ২০০৬ সালে বিশ্বে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান ছিল ৬৮তম। তখন থেকে প্রতিবছর বাংলাদেশি পাসপোর্ট দুর্বল হচ্ছে। এর অবস্থান ক্রমশ নিচে নামছে।
বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন ৪০টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। গতবছর এমন দেশের সংখ্যা ছিল ৪১টি। এ বছর বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কসোভো ও লিবিয়া।

প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের পাসপোর্টের অবস্থান ৯০তম। যা দিয়ে ৫৮টি দেশে ভিসা ছাড়া অথবা অন-অ্যারাইভাল ভিসা নিয়ে গমন করা যায়। এ তালিকায় ভুটানের অবস্থান ৯৬তম। যা দিয়ে ভিসা ছাড়া অথবা অন-অ্যারাইভাল ভিসা নিয়ে ৫২টি দেশে ভ্রমণ করা যায়।

শ্রীলংকার অবস্থান বাংলাদেশের ঠিক আগে ১০৭তম। যা দিয়ে ভিসা ছাড়াই অথবা অন-অ্যারাইভাল ভিসা নিয়ে ৪১ দেশে ভ্রমণ করা যায়। নেপাল, পাকিস্তান ও আফগানিস্তানের অবস্থান বাংলাদেশের চেয়ে আরও খারাপ। দেশ তিনটির অবস্থান যথাক্রমে ১১০তম, ১১৩তম ও ১১৬তম। তালিকায় শীর্ষে অবস্থান করছে যৌথভাবে জাপান ও সিঙ্গাপুর। এছাড়া তার পরেই দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে জার্মানি ও দক্ষিণ কোরিয়া।


এই ক্যাটাগরির আরো সংবাদ