শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

বেনাপোল বন্দরে খালাস হলো ২০০ টন অক্সিজেন

বিশেষ প্রতিনিধি / ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

পরিবহন খরচ কমাতে বেনাপোল বন্দর দিয়ে খালাস হলো ভারত থেকে রেলে আনা অক্সিজেন।

সোমবার (১১ অক্টোবর) রাতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে অক্সিজেন এক্সপ্রেস করে আনা ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন বেনাপোল বন্দর থেকে খালাস করা হয়েছে। এর আগে এসব অক্সিজেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জে খালাস করা হতো।

অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান হলো লিন্ডে ইন্ডিয়া। এই অক্সিজেনের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সারথী এন্টারপ্রাইজ।

আমদানিকারকের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধি মোস্তাফিজুর রহমান জানান, আগে রেলে করে আসা অক্সিজেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জে খালাস করা হতো। সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। এতে খরচ অনেক বেড়ে যেতো। সে কারণে এখন থেকে ভারত থেকে আসা অক্সিজেন এক্সপ্রেস বেনাপোল বন্দর থেকে খালাস করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। এতে আমাদের অনেক খরচ কমে যাবে। সোমবার (১১ অক্টোবর) রাতে ২০০ মেট্রিক টন অক্সিজেন ভারতীয় রেল থেকে খালাস করে ঢাকায় পাঠানো হয়েছে। এখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেনটি আবার এ পথ দিয়ে ভারতে ফিরে যায়।

আমদানিকারকের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধি মোস্তাফিজুর রহমান জানান, আগে রেলে করে আসা অক্সিজেন খালাস হতো বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে। সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। তবে এতে খরচ বেশি পড়ে। সে কারণে এখন থেকে ‘অক্সিজেন এক্সপ্রেসে’ আসা অক্সিজেন বেনাপোল বন্দর থেকে খালাস করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। এতে খরচ কমে যাবে। রাতে ২০০ মেট্রিক টন অক্সিজেন ভারতীয় রেল থেকে খালাস করে ঢাকায় পাঠানো হয়েছে। এখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেনটি আবার এই পথে ভারতে ফিরে গেছে।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ২০০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস বিকালে বেনাপোল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ট্রেন থেকে অক্সিজেন নামিয়ে ট্রেনটি ভারতে ফিরে গেছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার সাইফুর রহমান মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাস দেওয়া হয়েছে। বেনাপোল থেকে লিন্ডে বাংলাদেশের অক্সিজেনবাহী ট্যাংকারে খালাস করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ এপ্রিল ভারতের ৪৮০টি রাজ্যে তরল অক্সিজেন সরবরাহের জন্য ‘অক্সিজেন এক্সপ্রেস’ সেবাটি চালু করে ভারতীয় রেলওয়ে। সেই ‌‘অক্সিজেন এক্সপ্রেস’ এখন ভারত থেকে তরল অক্সিজেন নিয়ে বাংলাদেশে আসছে। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে মুমূর্ষু রোগীদের জন্য অক্সিজেন ব্যবহার করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ