শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

হাইমচরে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

চাঁদপুরের হাইমচর উপজেলায় অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের আওতায় ৭ দিনব্যাপী মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

সোমবার (১১ই অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ।

এ সময় তিনি বলেন, জেলেদের নামের তালিকা হালনাগাদ ও সঠিক তালিকা করতে পারলে জেলেদের সঠিক সুবিধা দিতে পারবেন। আমরা চাই না কোনো জেলে কারাগারে যাক। জেলেদের কষ্ট আমাদের মনে কষ্ট দেয়। সরকার জেলেদের কষ্ট দিতে চায় না। আমরা চাঁদপুরে জেলেদের কারাগারে দিতে চাই না। আপনারা নিয়ম মানলে, আপনাদের পাশে আছি। প্রশিক্ষণের মাধ্যমে আপনারা আপনাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আজহার উদ্দিন চৌধুরী প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, হাইমচর প্রেস ক্লাব সভাপতি খুরশিদ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আরফিনসহ প্রশিক্ষণার্থীরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ