শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

৬ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

নিজস্ব প্রতিবেদক / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি ৬ দিনের জন্য বন্ধ থাকবে।

রোববার (১০ অক্টোবর) ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সাপ্তাহিক ছুটিসহ সোমবার (১১ অক্টোবর) থেকে আগামী শনিবার (১৬ অক্টোবর) পর্যন্ত এ বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার (১৭ অক্টোবর) থেকে যথারীতি বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে ছুটি ঘোষণা করায় শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ আগামী সোমবার (১১ অক্টোবর) থেকে শনিবার (১৬ অক্টোবর) পর্যন্ত ৬ দিন মহদিপুর স্থলবন্দরে সব ধরনের কাজ বন্ধ থাকবে।

সোনামসজিদ স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার (শুল্ক) মো. মমিনুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ