শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

মতলব মোহনপুরে আওয়ামী লীগের মতবিনিময় সভা

মতলব উত্তর প্রতিনিধি / ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ১০ অক্টোবর সকালে মতলব উত্তরের মোহনপুর ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী নিয়ে কাজী মিজানুর রহমানের বাড়িতে এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান।


উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান হাবিব এবং ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয় এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ নেতা ও মোহনপুর পর্যটন লি: ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি কাজী মিজানুর রহমান।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাধেশ্যাম সাহা চান্দু বাবু, বাংলাদেশ আওয়ামী লীগের উপ- পরিষদের সদস্য ও আওয়ামী প্রচার লীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান।


বক্তব্য রাখেন, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মানছুরা বেগম, সাধারণ সম্পাদক লাভলী আক্তার, মোহনপুর ইউপি সদস্য গোলাম হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফেজ আনোয়ার হোসেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কলিম উল্লাহ প্রধান, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ,৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ,৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ