শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

হাইমচরে কোষ্টগার্ডের অভিযানে ৫০ হাজার মিটার জালসহ ২টি নৌকা জব্দ

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

চাঁদপুর হাইমচরের মেঘনায় কোষ্টগার্ডের অভিযানে ৫০ হাজার মিটার জালসহ ২টি নৌকা জব্দ করা হয়েছে। শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন হাইমচর কোষ্টগার্ড।


হাইমচর কোষ্টগার্ড সূত্রে জানা যায়, কোষ্টগার্ড সিসি মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে গাজিপুর, নীলকমল, হাইমচর ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন হাইমচর কোষ্টগার্ড কর্মকর্তাবৃন্দ। অভিযান চলাকালীন সময়ে মেঘনায় ইলিশ নিধনকালে অসাধু জেলেদের ধাওয়া করলে জেলেরা জাল ও নৌকা রেখে পালিয়ে যায়। ঐখান থেকে ২টি নৌকাসহ ৫০ হাজার মিটার জাল  জব্দ করা হয়। অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারি সজিব দাসসহ কোষ্টগার্ডের কর্মকর্তা বৃন্দ।

কোষ্টগার্ড সিসি মোঃ শাহাদাত হোসেন জানান, মেঘনায় অভিযান পরিচালনা করে আমরা ২টি ইঞ্জিন চালিত নৌকা সহ ৫০ হাজার মিটার জাল জব্দ করেছি। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করে দেয়া হয়েছে। নৌকা দুটি জব্দ করেছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ