শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

ভারতীয় মাদক কারবারির মরদেহ নিল বিএসএফ

রাজশাহী ব্যুরো / ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

রাজশাহী সীমান্ত থেকে ভরত মণ্ডল (৩৩) নামে এক মাদক চোরাকারবারির মরদেহ গ্রহণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৯ অক্টোবর) দুপুরের দিকে রাজশাহীর ১০ নম্বর পদ্মার চর সীমান্ত ফাঁড়ির আওতাধীন ১৫৯/২এস সীমান্ত পিলারের কাছে বিএসএফের হাতে তার মরদেহ তুলে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় নৌপুলিশ, কাটাখালী থানা পুলিশের প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভরত মণ্ডল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার চকরাজাপুর পশ্চিম কলোনি এলাকার তারপদ মণ্ডলের ছেলে।

গত ২ অক্টোবর দিবাগত রাতে ফেনসিডিলের চালান নিয়ে ভরত মণ্ডল সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ১০ নম্বর পদ্মার চর সীমান্ত ফাঁড়ির আওতাধীন খয়ের বাগান এলাকায় ১০০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে বিজিবি। হাতকড়া পরিয়ে তাকে নৌকায় পদ্মা পাড়ি দিয়ে এপারে নেয়া হচ্ছিল। এ সময় তিনি হাতকড়া নিয়েই পদ্মায় ঝাঁপ দেন। পরদিন তার মরদেহ ভেসে ওঠে। পুলিশ তার মরদেহ উদ্ধারের পর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর হিমঘরে ঠাঁই হয় মরদেহের।

রাজশাহীর বিজিবি- ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, বিএসএফের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ওই ভারতীয়র মরদেহ হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ