শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

কচুয়ায় জনপ্রিয় হচ্ছে “তথ্য আপা” সেবা

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

চাঁদপুরের কচুয়ায় ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারের নতুন তথ্য আপা সেবাটি চাঁদপুরের কচুয়া উপজেলার ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

বিশেষ করে ছাএী ও সুবিধাবঞ্চিত তৃনমুল পর্যায়ের নারীদের কাছে এ সেবা এখন ভরসার প্রতীক।তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নানান বিষয়ে সচেতন করা হচ্ছে তৃণমূল নারীদের। পাশাপাশি গ্রামীন নারীদের নানাভাবে বিনামূল্যে সহায়তা দেয়া হচ্ছে। কচুয়ায় প্রত্যন্ত গ্রামে এভাবে উঠান বৈঠকের মাধ্যমে নানা প্রশিক্ষন দিচ্চে তথ্য আপা। কোন বিবরণ উপলভ্য নেই।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় মহিলা সংস্থার অধীনে উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে এসব উঠান বৈঠকে বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ সহ নানা বিষয়ে সচেতন করা হচ্ছে তৃণমূল নারীদের। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা,আইন বিষয়ে ও তথ্য দিয়ে বিনামূল্যে সহায়তা করেছে তথ্য আপা প্রকল্প। 

তথ্য আপা সেবা প্রকল্পের মাধ্যমে নারীদের প্রাথমিকভাবে স্বাস্থ্য সেবা, ই–কর্মাসের পাশাপাশি প্রতিষ্ঠান চাকরির আবেদনেও সহায়তা দেয়া হচ্ছে। উপকার ভোগী চামেলী আক্তার, নাসরিন ও শেফালী জানান,তথ্য আপা সেবার মাধ্যমে নানা সুবিধা পাচ্ছি।এ সেবার মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষন দিয়ে আমাদের স্বাবলম্বী করা হচ্ছে। ই- কমার্সের মাধ্যমে প্রশিক্ষন নিয়ে অনলাইন ব্যবসা করছি। এতে করে অনলাইন ব্যবসার মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয় করছি।তা ছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদন বিনামূল্যে করে দেয়া হয়। নানা সুবিধা পাচ্ছি এ তথ্য সেবা প্রকল্পের মাধ্যমে।

তথ্য সেবা কর্মকর্তা আফরোজা আক্তার জানান, এই প্রকল্পের মাধ্যমে গ্রামীন নারীরা তাদের অধিকার সম্পর্কে জানার পাশাপাশি হচ্ছে সচেতন।নারীরা বিনামূল্যে বিভিন্ন প্রশিক্ষন নিয়ে স্বাবলম্বী হচ্ছে। বিশেষ করে সুবিধা বঞ্চিত নারীও গ্রামীন নারীদের প্রশিক্ষন দেয়া হচ্ছে। এদিকে উপজেলা প্রান্তিক পর্যায়ে তথ্য সেবা পেতে সবাইকে সেবা গ্রহনের আহবান জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ