শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৭শ কেজি অবৈধ বিষাক্ত জেলী যুক্ত চিংড়ি জব্দ

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

চাঁদপুরে মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযানে ৭শ বিষাক্ত জেলিযুক্ত কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক তিন নদীর মোহনা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় সাড়ে ১৭ মণ বিষাক্ত জেলি যুক্ত চিংড়ি জব্দ করেন কোস্টগার্ড কর্তৃপক্ষ।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি এ তথ্য চাঁদপুর টাইমসকে জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শরীয়তপুরের আলুবাজার ফেরিঘাট সংলগ্ন এলাকা দিয়ে বিষাক্ত জেলী যুক্ত চিংড়ি বাজারজাত করার উদ্দেশ্যে যাত্রীবাহী ট্রলার যোগে চাঁদপুর মোহনায় আনা হবে।

ওই সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার চাঁদপুর সাবঃ লেফটেন্যান্ট রুহান মঞ্জুরের নেতৃত্বে চাঁদপুর বড় স্টেশন মোহনা সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারে অভিযান পরিচালনা করে এসব বিষাক্ত জেলী যুক্ত চিংড়ি জব্দ করা হয়। জেলী যুক্ত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উক্ত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনির (সহকারী কমিশনার ভূমি ) সহকারী মৎস্য কর্মকর্তা চাঁদপুর মোঃ মাহবুব রশীদ উপস্থিত ছিলেন। জব্দকৃত বিষাক্ত জেলী যুক্ত চিংড়ি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী মৎস্য কর্মকর্তা চাঁদপুর এর উপস্থিতিতে মাটিতে পুতে বিনষ্ট করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মৎস্য সম্পদ সংরক্ষনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ