চাঁদপুরের কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর ইউপি নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কা মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগ কচুয়া উপজেলা শাখার সহ দপ্তর সম্পাদক, ১০ নং গোহাট উপনির্বাচনে নৌকা প্রতিকে বিজয়ী চেয়ারম্যান মোঃ কবির হোসেনের নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে ৮ অক্টোবর (শুক্রবার) বিকেলে ১নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বুরগী গ্রীণ স্কুল মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কচুয়া উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ গোলাম সরোয়ার মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বর্তমান চেয়ারম্যান এবং আসন্ন ইউপি নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী মোঃ কবির হোসেন।
তিনি বলেন,” আমি ২০২০ সালে ১০ নং গোহট উত্তর ইউপি উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড কর্তৃক দেওয়া নৌকা প্রতিক নিয়ে আপনাদের সামনে চেয়ারম্যান প্রার্থী হয়েছিলাম আপনারা নৌকা মার্কাকে ভালো বেসে ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন, আমি সাধ্যমতো চেষ্টা করেছি একজন সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে। আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের কাছে আমাকে নৌকা মার্কা নমিনেশন দেওয়ার জন্য আবেদন করব। আশাকরি অতীতের রেকর্ড বিশ্লেশন করে আমাকে নমিনেশন দিবেন। নমিনেশন বোর্ড আমাকে যদি যোগ্য মনে না করে যে কোন ব্যক্তিকে নৌকা মার্কা নমিনেশন দেন আমি ঐ ব্যক্তির পক্ষে নৌকা মার্কার সমর্থনে কাজ করব এটা আমার ওয়াদা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ আবুল হোসেন মিয়াজি,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ নুরুল ইসলাম মিয়াজি , ছাত্রলীগ নেতা মোঃ পারভেজ বুরগী,উপজেলা যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান জামসেদ, ইউনিয়ন যুবলীগ নেতা শিপন মাষ্টার, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, কামরুল ইসলাম কামরুল, রাজন,রানা, আব্দুল জলিল মাষ্টার হারিচাইল, আমান উল্লাহ আমান হাসিমপুর। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও আপাময় জনসাধারণ উপস্থিত ছিলেন ।