শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

নামাজে সিজদারত অবস্থায় মুসুল্লির মৃত্যু

মো: দিদার হোসাইন, চাঁদপুর / ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে নামাজরত অবস্থায় জাহাঙ্গীর হোসেন (৫৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়া অবস্থায় হাজীগঞ্জ পৌর এলাকার টোড়াগড় কাজীবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

জাহাঙ্গীর হোসেন হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধ্যর্বপুর (উ.) ইউনিয়নের মালীগাঁও গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশারচালক।

স্থানীয় শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, আমি তার পাশেই মাগরিবের নামাজ পড়ছিলাম। নামাজের শেষ রাকাতে সিজদায় গিয়ে তিনি আর মাথা তুলে বসেননি। সবাই সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেও জাহাঙ্গীর সিজদাতেই ছিলেন। নামাজ শেষে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান বলেন, সালাম ফেরানোর পরও ওই মুসল্লি সিজদারত অবস্থায়ই ছিলেন। ওই অবস্থায় মুসল্লিরা তাকে নাড়া দিলে তিনি একপাশে ঢলে পড়েন। সবাই বুঝতে পারেন তিনি সিজদারত অবস্থায়ই মারা গেছেন।

স্থানীয় কাউন্সিলর কাজী কবির হোসেন বলেন, মাগরিবের ফরজ তিন রাকাত নামাজ পড়াকালে সিজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই মুসল্লি। পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহ নিয়ে যায়।

জাহাঙ্গীরের সহকর্মী শুকুর আলম বলেন, স্টেশন থেকে ছেড়ে এসে গাড়ি থামিয়ে নামাজ আদায় করতে গিয়ে জাহাঙ্গীর হোসেনের মৃত্যু হয়েছে। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি একজন ধর্মভীরু ও পরহেজগার মানুষ ছিলেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই।


এই ক্যাটাগরির আরো সংবাদ