শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

একদিনে একাধিক নিয়োগ পরীক্ষা মোকাবিলা করুন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দর্পণ ডেস্ক / ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (ফাইল ফটো)

সরকারি সংস্থাগুলো সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র ও শনিবার) একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা নিচ্ছে। এতে চাকরিপ্রার্থীরা চরম বিড়ম্বনায় পড়ছেন। বিড়ম্বনার বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, করোনার কারণে সরকারি চাকরিতে সাপ্তাহিক বন্ধের দিনে একই সঙ্গে একাধিক নিয়োগ পরীক্ষা নিতে হচ্ছে। চাকরিপ্রার্থীদের কিছুদিন ছাড় দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ কথা বলেন।

শুক্রবার (৮ অক্টোবর) একই দিনে ১৪টি প্রতিষ্ঠান চাকরির পরীক্ষা নেওয়ার সূচি প্রকাশ করেছে। এর মধ্যে কয়েকটি পরীক্ষা পড়েছে একই সময়ে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ ও মৃত্যু কমায় দেশে স্বস্তিকর পরিস্থিতি আসছে। সব পরীক্ষা ডিউ (আটকে) ছিল। সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার হওয়ায় পরীক্ষাগুলো এই দুদিন নিতে হয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে শূন্যপদগুলো আমাদের দ্রুত ফিলাপ করতে হবে। সেজন্য এই রকম (একই দিনে অনেকগুলো) অবস্থা কিছুটা হচ্ছে। আমার মনে হয় আর কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। এটার বিকল্প কিছু করাও যাচ্ছে না।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, পরিসংখ্যানের একটা উইং লোক নিচ্ছে, সমাজকল্যাণের একটা উইং নিচ্ছে, সমন্বয়টা করবে কারা? নিয়োগ পরীক্ষার জন্য এতোগুলো শুক্র ও শনিবার পাওয়া যাবে না। বিশেষ পরিস্থিতির মধ্যে সমন্বয়ের জায়গা নেই। একটা বোর্ড এই পরীক্ষা নিচ্ছে না। বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা তাদের মতো করে পরীক্ষা নিচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ