শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

চাঁদপুরে ডিবি’র অভিযানে মাদক ব্যবসায়ী জহির ও শাহাদাত গ্রেফতার

বিশেষ প্রতিনিধি / ৪২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র নিয়মিত মাদক বিরোধী অভিযানে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জহির মিজি (৩৪) ও মো. শাহাদাত গাজী (২৬) কে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদেরকে চান্দ্রা চৌরাস্তা সংলগ্ন জনৈক বিল্লাল খাঁ এর হ্যাচারীর পূর্ব পার্শ্বে মেশিন ঘরের পাশ হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী জহির মিজি চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া মিজি বাড়ীর মুক্তার আহাম্মদ মিজির ছেলে এবং শাহাদাত একই এলাকার গাজী বাড়ীর মনু মিয়া গাজীর ছেলে।

চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে জানানো হয়, বুধবার ১৯.৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুছ ছালাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

এ সময় সদর মডেল থানাধীন চান্দ্রা চৌরাস্তা সংলগ্ন জনৈক বিল্লাল খাঁ এর হ্যাচারীর পূর্ব পার্শ্বে মেশিন ঘরের পাশ হতে মাদক ব্যবসায়ী মোঃ শাহাদাত গাজী ও মোঃ জহির মিজিকে ৫শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এর আগে ২০২০ সালের ৫ ডিসেম্বের ৪২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদকব্যবসায়ী জহির মিজিকে গ্রেফতার করে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


এই ক্যাটাগরির আরো সংবাদ