শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

চাঁদপুরে ১ কোটি টাকার কারেন্ট জালসহ আটক: ১

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জালসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড ঢাকা জোনের বিসিজি স্টেশন চাঁদপুর।

মঙ্গলবার (৫ অক্টোবর) চাঁদপুর জেলার পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ লাখ মিটার কারেন্ট জালসহ ৫ কেজি ইলিশ জব্দ করা হয়। এ সময় এক জেলেকে আটক করে কোস্টগার্ড।

আটককৃত ব্যক্তি মো. ইয়াছিন প্রধান (৫৫) চাঁদপুর সদরের মনোহরখাদি গ্রামের আইয়ুব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট রুহান মঞ্জুর। তিনি বলেন, মা ইলিশ সম্পদ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলেরা অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা অবস্থায় একজন জেলেসহ জাল ও ইলিশ জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, ভাসমান নদীতে পাতানো অবস্থায় ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জালের মূল্য প্রায় এক কোটি ৫ লাখ টাকা। মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ