এ সময় গ্রাহককে ওজনে কম দেয়া ও বিএসটিআইয়ের লাইসেন্স ব্যতীত ওজন পরিমাপক যন্ত্র ব্যবহারের অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে’ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮’এর বিভিন্ন ধারায় ৪৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আমজাদ হোসেন ।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন কুমিল্লা জেলার বিএসটিআইয়ের পরিদর্শক ও শাহরাস্তি থানা পুলিশের একটি টিম।
উপজেলা প্রশাসন সূত্রে জানায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।







